আজ সন্ধ্যায় আকাশজোড়া চাঁদ…
When you're singing you can hear the echo of people in the audience singing every single word with you, and that was that big dream that I had for myself. It's happening.
Song, Photography, Blog, Creative, Live Show, Poetry
15737
wp-singular,post-template-default,single,single-post,postid-15737,single-format-standard,wp-theme-bridge,bridge-core-1.0.5,ajax_fade,page_not_loaded,,qode-theme-ver-18.1,qode-theme-bridge - downloaded from themelock.com,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-8.5,vc_responsive
 

আজ সন্ধ্যায় আকাশজোড়া চাঁদ…

আজ সন্ধ্যায় আকাশজোড়া চাঁদ…

আজ সন্ধ্যায় আকাশজোড়া চাঁদ। কাল পূর্ণিমা। সারা সন্ধে সারারাত ধরে জ্যোৎস্নায় স্নান করবে রাত্রি। তারপর তার হারিয়ে ফেলার দিন আসবে। এক পক্ষকাল ধরে সে একটু একটু করে হারিয়ে ফেলবে আলো, হারিয়ে ফেলবে সম্পর্ক। মায়া তখন তার পাশে এসে বসবে অন্ধকারে। সঙ্গ দেবে। বলবে হারায় নাকি কিছু? কিচ্ছু হারায় না…লুকিয়ে থাকে…ফিরে আসে আবার… বারবার…বারবার…
পরের চাঁদের দিনে মায়া বলে- আমি তাহলে আসি!রাত্রি বলে- কোথায় যাবে? মায়া হেসে বলে- যাবো আর কোথায়? লুকিয়ে থাকবো কাছাকাছিই কোথাও। এই ব’লে মায়া পিছু ফিরতেই মায়ার ওপিঠ থেকে একগাল হেসে যে পিঁড়ি পেতে বসে, সে আর কেউ নয়- সম্পর্ক…