কতকিছু যে হারিয়ে যায়! জমিয়ে রাখা বকুলবিচি…
When you're singing you can hear the echo of people in the audience singing every single word with you, and that was that big dream that I had for myself. It's happening.
Song, Photography, Blog, Creative, Live Show, Poetry
15745
wp-singular,post-template-default,single,single-post,postid-15745,single-format-standard,wp-theme-bridge,bridge-core-1.0.5,ajax_fade,page_not_loaded,,qode-theme-ver-18.1,qode-theme-bridge - downloaded from themelock.com,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-8.5,vc_responsive
 

কতকিছু যে হারিয়ে যায়! জমিয়ে রাখা বকুলবিচি…

কতকিছু যে হারিয়ে যায়! জমিয়ে রাখা বকুলবিচি…

কতকিছু যে হারিয়ে যায়! জমিয়ে রাখা বকুলবিচি,
রং করতে করতে ক্ষয়ে ছোট হয়ে যাওয়া ক্রেয়নের টুকরো, প্রিয় জামার বোতাম, ভাঙা সাইকেলের মরচে ধরা বেল, আরও কতকী… এভাবেই একদিন কীভাবে যেন অনেক কিছুর ভীড়ে হাত ফসকে হারিয়ে গেল ছোটবেলা! তারপর একটা অর্ধেক জীবন আসলে হারিয়ে ফেলার রোজনামচা। টুকরো টুকরো রঙিন কাগজের মতো কত স্বপ্ন জমিয়ে রাখা ছিল। সময়ের স্রোতে ভাসতে ভাসতে, সুখের পিছনে ছুটতে ছুটতে তাদের কথায় যে হারিয়ে ফেললাম! “ভালোবাসি” বলবো বলে কত শব্দ , কত রং , কত সুর জমিয়েছি দিনের পর দিন। যতবার বলতে চেয়েছি, সব হারিয়ে ফেলেছি ততবার। আজও সেভাবে বলা হয়ে উঠলোনা তাই!
এইভাবে একে একে নিঃশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত হারাতে হারাতে হেরে যাওয়া সর্বস্বান্ত মানুষ নিঃসঙ্গ বিকেলে বিষাদ-নদীর তীরে এসে বসে। তিরতির করে বয়ে যাওয়া স্বচ্ছ জলে পাথর ছোঁড়ে আনমনে। বেজে ওঠে জলতরঙ্গ – খুব চেনা কোনো সুরে। সুর তাকে ডাকে। তার হাত ধরে জলে নামায়। নিয়ে যায় জলের গভীর তলদেশে। কাঙাল তাকিয়ে দেখে সেখানে পরম যত্নে সাজানো রয়েছে তার বকুলবিচি… ক্রেয়নের টুকরো…হারানো বোতাম… স্বপ্ন… শব্দ… ভালোবাসা… তার হারিয়ে যাওয়া সবকিছু! জলতরঙ্গের খুব চেনা সুরের সাথে এবার তারা সবাই মিলে গুনগুন করতে থাকে –
কতটুকু তুমি জানো?
তোমারে দিয়েছি কী যে
তোমারে কাঁদাতে কেন বারেবার
আমিই কেঁদেছি নিজে!
তার কতটুকু তুমি জানো?