আজ এক অলৌকিক গোধূলি দেখালো প্রকৃতি…
When you're singing you can hear the echo of people in the audience singing every single word with you, and that was that big dream that I had for myself. It's happening.
Song, Photography, Blog, Creative, Live Show, Poetry
15751
wp-singular,post-template-default,single,single-post,postid-15751,single-format-standard,wp-theme-bridge,bridge-core-1.0.5,ajax_fade,page_not_loaded,,qode-theme-ver-18.1,qode-theme-bridge - downloaded from themelock.com,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-8.5,vc_responsive
 

আজ এক অলৌকিক গোধূলি দেখালো প্রকৃতি…

আজ এক অলৌকিক গোধূলি দেখালো প্রকৃতি…

আজ এক অলৌকিক গোধূলি দেখালো প্রকৃতি। এমন আয়োজন এর সামনে আমাদের শব্দভান্ডারকে অত্যন্ত সামান্য মনে হয়। এই উদযাপনের কাছে আমাদের সব রং ফিকে হয়ে যায়। আমাদের সুর এই উৎসবের কাছে নতজানু হয়ে বসে। সম্মোহিত হয়ে অস্তরাগের সবটুকু রং নিঃশেষে ভ’রে নিতে চাইছিলাম আমার সামান্য ভিক্ষাপাত্রে। সে পাত্র উপচে পড়ে ক্ষনিকেই। দুহাতে আগলাতে চাই প্রাণপণ। চেষ্টাই সার। চলে যেতে যেতে কে যেন বলে যায় – হাবিজাবি জিনিসে ভরে রেখেছো ঘর। জায়গা কোথায়? খালি করো… খালি করো… শূণ্যই যদি হতে না পারলে, পূর্ণ হবে কী করে?