একটা ফাঁকা সুনসান রাস্তা। অজানা, অচেনা…
When you're singing you can hear the echo of people in the audience singing every single word with you, and that was that big dream that I had for myself. It's happening.
Song, Photography, Blog, Creative, Live Show, Poetry
15757
wp-singular,post-template-default,single,single-post,postid-15757,single-format-standard,wp-theme-bridge,bridge-core-1.0.5,ajax_fade,page_not_loaded,,qode-theme-ver-18.1,qode-theme-bridge - downloaded from themelock.com,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-8.5,vc_responsive
 

একটা ফাঁকা সুনসান রাস্তা। অজানা, অচেনা…

একটা ফাঁকা সুনসান রাস্তা। অজানা, অচেনা…

একটা ফাঁকা সুনসান রাস্তা। অজানা, অচেনা। দুপাশে কত গলি, গলি গিয়ে মিশেছে অন্য কোনো গলিতে। সে আবার অন্য কোনো গলির সাথে অন্য কোনো বড়োরাস্তার ঠিকুজি কুষ্ঠি জেনে নিতে ব্যস্ত। আমি ছুটছি। প্রানপনে ছুটছি। আসলে পালাচ্ছি… পালাতে চাইছি। কী যেন তাড়া করে বেড়াচ্ছে আমায় প্রতিনিয়ত। না খেতে পাওয়া মানুষের খিদে আমায় তাড়া করছে। কাজ হারানো মানুষের ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা আমায় তাড়া করছে। আশ্রয়হীন মানুষের উদ্বেগ আমায় তাড়া করছে। লক্ষ লক্ষ প্রশ্নচিহ্নের ভাইরাস, কোটি কোটি অনিশ্চয়তার ভাইরাস আমাকে তাড়া করছে। আমি ছুটছি… ছুটে পালাতে চাইছি। এ’রাস্তা ও’রাস্তা, এ’গলি-সে’গলি ধরে এক অনন্ত অন্ধকার গোলকধাঁধায় ঘুরপাক খেয়েই চলেছি। পা ক্লান্ত হয়ে আসছে… শরীর অবসন্ন হয়ে আসছে… ব্যথায় ভেঙে পড়তে চাইছে শিরদাঁড়া। আমি ছুটছি… ছুটে পালাচ্ছি। পথের দুপাশে সারি সারি গাছ। গাছে গাছে গান ফুটে আছে। তার রং, গন্ধ আমায় ডাকে। দুদণ্ড জিরিয়ে নিতে বলে। আমি একটু আশ্রয় নিতে যাই গাছের কাছে। মুখ লুকাই গানের কাছে। উত্তর খুঁজি। প্রশ্নগুলো আমায় ঘিরে গোল হয়ে বসে। ওদের চোখে অপেক্ষা। গান আমার মাথায় নরম হাত বুলিয়ে দেয়। মায়ের হাতের ছোঁয়ার মতো লাগে। ঘুম পায় আমার। ঘুমে ডুবে যেতে যেতে গানের কাছে জানতে চাই, প্রশ্নগুলো উত্তর পাবে তো? মানুষগুলো খাবার পাবে তো? কাজ? প্রশ্নগুলো….
ওদের চোখ… অপেক্ষা… উত্তর… প্রশ্নগুলো….???