ছোটবেলা থেকেই আমি একটু তারকাটা প্রকৃতির…
When you're singing you can hear the echo of people in the audience singing every single word with you, and that was that big dream that I had for myself. It's happening.
Song, Photography, Blog, Creative, Live Show, Poetry
15759
wp-singular,post-template-default,single,single-post,postid-15759,single-format-standard,wp-theme-bridge,bridge-core-1.0.5,ajax_fade,page_not_loaded,,qode-theme-ver-18.1,qode-theme-bridge - downloaded from themelock.com,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-8.5,vc_responsive
 

ছোটবেলা থেকেই আমি একটু তারকাটা প্রকৃতির…

ছোটবেলা থেকেই আমি একটু তারকাটা প্রকৃতির…

ছোটবেলা থেকেই আমি একটু তারকাটা প্রকৃতির। মনটা শ্রাবণ দিনের মতো। এই রোদ এই মেঘলা। কখন, কেন, কিসের জন্য যে হঠাৎই মনখারাপ হয়ে যায়, সে আমি বহু চেষ্টাতেও বুঝতে পারিনি এতদিনেও। শুধু বুঝতে পারি, আজ ভালো লাগছেনা, কিচ্ছু ভালো লাগছেনা…
আমার সঙ্গে প্রতিদিন থাকতে থাকতে বোধহয় আমার মোবাইল ফোনটাকেও ও’রোগে ধরেছে। এই মোবাইলেই রোজ গান এর ভিডিও রেকর্ডিং করি এই নিরুপায় লকডাউন-সময়ে। আজ রেকর্ডিং করে দেখি, আপনা থেকেই তার আলো কখনো কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে তার মর্জিমতো। কী যে হলো! ফোনটা কি খারাপ হয়ে যাচ্ছে!! বুঝতে পারছিনা! ভালো লাগছেনা! কিচ্ছু ভালো লাগছেনা!!
কে যেন কানের কাছে বললো, ফোন নষ্ট হবার কথা ভেবে মনখারাপ করছো?? কত মানুষের যে কাজ নষ্ট হয়ে গেল… কত মানুষের দুবেলা দুমুঠো নুন-ভাতের স্বাচ্ছন্দ্য নষ্ট হয়ে গেল… কত মানুষের ভবিষ্যৎ এর আলো কমে গেল… কত জীবনের আলো নিভে গেল… নিভে যাবে… নিরুপায়… অসহায়… তার কাছে তোমার ফোনের আলোর গুরুত্ব কতটুকু?
তারপর থেকে চুপ করে বসে আছি… মনখারাপ… কিচ্ছু ভালো লাগছেনা…